প্রকাশিত: ২৫/১১/২০২০ ৪:২৩ পিএম

ইমাম খাইর::
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তিনজন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অভিযান চালানো হয়।

ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী বুধবার বেলা দেড়টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তার দেয়া তথ্যের মধ্যে গ্রেফতারকৃতদের মধ্যে একজনের নাম সালমান। তার বিরুদ্ধে ২ টি অস্ত্র মামলা, ২ টি ডাকাতি মামলা ও ১ টি মাদক মামলা রয়েছে।

বাকি দুইজন হলো অজয় মল্লিক ও আয়াছ।
অজয় মল্লিকের বিরুদ্ধে ১ টি ডাকাতি মামলা রয়েছে।

ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পেশাদার অপরাধী, ছিনতাইকারীচক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার রাতে গ্রেফতার তিনজনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবির ওসি।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer