ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ৩:৫৫ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চকরিয়ার ডুলাহাজারায় ট্রেনে কাটা পড়ে আলফাজ উদ্দিন আবির(৮)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে ডুলাহাজারা রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত- আলফাজ ডুলাহাজারা ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আশরাফ ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন-কক্সবাজার গামী ট্রেনের নিচে পড়ে এই শিশুর মৃত্যু হয়।

লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি রেল কতৃপক্ষকে জানানো হয়েছে।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...