ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ৯:০৩ এএম

বান্ধুবীকে নিয়ে ছাদে টিকটক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমা জন্নাত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গেল শনিবার কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দেশের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

সাইমা জান্নাত ওই এলাকার আলী হায়দারের মেয়ে। সে রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বলেন, স্কুল বন্ধ থাকায় শনিবার সকালে এক বান্ধবীকে সাথে নিয়ে পাশের একটি ছাদে টিকটক করতে যায় সাইমা। সেখানে হাত নাড়াতে গিয়ে ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালনের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। খবর পেয়ে লোকজন উঠে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...