উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০১/২০২৩ ৮:০৩ এএম

কক্সবাজারের ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মিজান নামে এক যুবক খুন হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) রাত ১০টার কিছু সময় পর বাসটার্মিনাল বিজিবি ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

মিজান (২৭) মহেশখালী উপজেলার কুতুবজোম ইউপির খোন্দাকার পাড়ার আনছার উল্লাহর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা (টমটম) চালক।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. রফিকুল ইসলাম জানান, শনিবার রাত ১০টার কিছু সময় পর টমটম নিয়ে মিজান টার্মিনাল যাওয়ার পথে বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা তার মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। মোবাইলটি উদ্ধারের জন্য ধাওয়া করে ছিনতাইকারীদের ধরতে চাইলে মিজানের কোমড়ের নিচের অংশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর স্থানীয় ও পথচারীরা আহত অবস্থায় মিজানকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিজানের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...