প্রকাশিত: ২৮/০৩/২০২২ ৮:৫৭ পিএম , আপডেট: ২৮/০৩/২০২২ ৯:১৪ পিএম
ছবি/ প্রতীকী

ছবি/ প্রতীকী
কক্সবাজারে কলেজে আধিপত্য কক্সবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিদুয়ান নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সিটি কলেজের গেটের সামনে এই ঘটনা ঘটে।

রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ছাত্র। রিদুয়ান শহরের সাহিতিক্যা পল্লীর আবু ছিদ্দিকের পুত্র।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার সিটি কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিদুয়ানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টা পর মারা যান।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস জানান, সন্ত্রাসীরা এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করলে মারা যান তিনি। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে শান্ত করে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...