উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ৮:১০ পিএম

চাঁদাবাজি ও ভূমিদস্যুতাসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার পৌর বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নাছির উদ্দীন নাসির কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক। পদ থেকে বহিষ্কারের পাশাপাশি তার দলীয় সাধারণ সদস্যপদও বাতিল করা হয়েছে।

সোমবার (৫ মে) রাত ১০টার দিকে পৌর বিএনপির আহ্বায়ক ছুরত আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে কক্সবাজার পৌর বিএনপির আওতাধীন ১২ নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন নাসিরকে প্রাথমিক সদস্য পদ বাতিলসহ দলীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কক্সবাজার পৌর বিএনপির আহবায়ক রফিকুল হুদা চৌধুরী ও সদস্য সচিব জনাব মোহাম্মদ আবুল কাসেম ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। রফিকুল হুদা চৌধুরী বলেন, চাঁদাবাজি ও ভূমিদস্যুতাসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার পৌর বিএনপির আওতাধীন ১২ নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন নাসিরের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও তাকে বেশ কয়েকবার সর্তক করা হয়েছিল।

অভিযুক্ত নাছির উদ্দীনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...