উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/১১/২০২২ ৫:০৭ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা কুমিল্লার মোহাম্মদ আরিফ (২১) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টের সৈকতের হাঁটু পানিতে পড়ে অজ্ঞান হয়ে যান এ শিক্ষার্থী। এরপর সৈকতের লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরিফ কুমিল্লার মুরাদনগর কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।

সৈকতের জেলা প্রশাসনের কর্মী বেলাল হোছাইন জানান, একই এলাকার মৃত বাবুল খানের ছেলে আসিফ খান (২১) নামের এক বন্ধুকে সঙ্গে নিয়ে দুজন কক্সবাজার আসেন বুধবার। তারা দুজন কলাতলীর সি-সান হোটেলে ছিলেন। বৃহস্পতিবার সৈকতে বেড়াতে গিয়ে হাঁটু পানিতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। লাইফগার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে হৃদক্রিয়া বন্ধ হয়ে এ মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...