ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ৬:৪৬ পিএম

কক্সবাজারে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন- এমন অভিযোগ এনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ফুয়াদ হোসেন শাহদাতের বিরুদ্ধে মামলা করেছেন ইডেন কলেজের সাবেক এক ছাত্রলীগ নেত্রী।

বৃহস্পতিবাত (২৭ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক শামসুল ইসলামের আদালতে মামলাটি করেন সাবেক ওই ছাত্রলীগ নেত্রী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালে তাদের পরিচয় এবং পরে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। পরে ২০১৬ সালে তারা একসাথে কক্সবাজারে ঘুরতে যান। সেখানে মুসলিম রীতিতে কাজী ডেকে বিয়ে করেন তারা। এজাহারে উল্লেখ করা হয়, কক্সবাজারে একটি হোটেলে একসাথেই রাত্রিযাপন করেন তারা। সেখানে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী নারী বলেন, ‘২০১৬ সালের ২২ আগস্ট কক্সবাজারে আমাদের বিয়ে হয়েছে; কিন্তু ছাত্ররাজনীতির ক্ষতি হবে বুঝিয়ে সে বিয়ে রেজিস্ট্রি করেনি।’

তিনি আরও বলেন, ‘ফুয়াদ এবং আমি একই সাথে বাসা নিয়ে থাকতাম। সংসারও করেছি। আমি রেজিস্ট্রির কথা বললে আমায় কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করতে বলতো। কাউন্সিলের পর যখন আমি তার কাছে সামাজিক স্বীকৃতি চাইলাম, সে বিয়ের কথা অস্বীকার করে এবং আমার নামে নানান কথা ছড়াতে থাকে। এমনকি আমার নামে মামলাও করে।’

ভুক্তভোগীর আইনজীবী চৌধুরী মোহাম্মদ গালিব রাজিব জানান, ওই নারীকে বিয়ের আশ্বাসে বিভিন্ন স্থানে নিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে ফুয়াদ। বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের স্ক্রিনশটসহ ওই নারীর কাছে থাকা সব প্রমাণ আদালতে জমা দেন তারা। পরে আদালত সবকিছু পর্যালোচনা করে হাজারীবাগ থানাকে মামলা রুজু করতে নির্দেশ দেন।

অভিযোগের বিষয়ে ফুয়াদ হোসেন সময় সংবাদকে জানান, ওই নারীর প্রতারণার বিরুদ্ধে তিনি আগেই প্রতারণা মামলা করেছেন। তাকে ফাঁসানোর জন্যই এসব করা হচ্ছে।

এর আগে স্ত্রী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন ফুয়াদ। আদালত মামলাটির এজাহার গ্রহণ করে এ মামলার আসামি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক এ নেত্রীকে ৩০ জুন আদালতে উপস্থিত হতে সমন জারি করেন।

ফুয়াদ হোসেন শাহাদাত সবশেষ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। এর আগে ছাত্রলীগের আইন সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন তিনি। ছাত্রলীগের সবশেষ জাতীয় সম্মেলনে শীর্ষ পদপ্রত্যাশীও ছিলেন এই নেতা। সুত্র: সময় টিভি

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...