ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০২/২০২৬ ৫:২৮ এএম

কক্সবাজারের কলাতলী বাইপাসের আদর্শ গ্রাম এলাকায় একটি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এর আগে বুধবার রাত ৯টা থেকে টানা প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন।

আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে বার্ন ইউনিট না থাকায় গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দল ছাড়াও সেনা, বিমান ও নৌবাহিনীর লোকজন সহ মোট ১০ টি ইউনিট কাজ করেছে।

তিনি আরো বলেন, ‘আহতদের ৬ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

অপর দুই জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।’
চট্টগ্রামে পাঠানো আহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—চকরিয়া উপজেলার সিকদারপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে সাকিব (২৪), রামু উপজেলার জোয়ারিয়ানালা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. সিরাজ (২৪), কলাতলী এলাকার মৃত মো. জাকারিয়ার ছেলে আব্দুর রহিম (৪৫) এবং আদর্শ গ্রামের আবদুর রশিদের ছেলে মোতাহের (৪৫)।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...
Single Page Footer