প্রকাশিত: ০৭/০৩/২০২২ ৯:৩১ এএম

শহরতলীর কলাতলী উত্তরণ কাটা পাহাড় নামক স্থানের গহীন পাহাড়ে ছিনতাইকারী ধরতে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি ও গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সদস্যরা যৌথ অভিযান চালায়।

গতকাল রোববার সন্ধ্যা শুরু হওয়া দীর্ঘ অভিযানে শহরের চিহ্নিত তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তবে সম্প্রতি ছিনতাইয়ের শিকার লোকজনের লুণ্ঠিত কোন মালামাল উদ্ধার হয়নি।

এই অভিযানে আটকৃতরা হলেন, কক্সবাজার শহরের কাছাকাছি এলাকা দক্ষিন ডিকুল এলাকার আব্দুল মালেকের ছেলে নুরুল হাসান (১৮), লাহারপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হ্নদয় সুলতান (২০) ও পেশকার পাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল হামিদ প্রকাশ কালু ভাই (২৭)।

এর মধ্যে হ্নদয় সুলতানের বিরুদ্ধে তিনটি ও নুরুল হাসানের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে বলে দাবি করেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন।

অভিযানে আরও নেতৃত্ব দেন গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক সাইফুল ইসলাম।

তিন ছিনতাইকারীকে আটকের বিষয় নিশ্চিত করে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: আনোয়ার হোসেন বলেছেন, ছিনতাইসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে তৎপর রয়েছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। গত এক মাসে ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, অনেক সময় দেখা যায় ছিনতাইকারীরা গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। কলাতলীর একজন চিহ্নিত ছিনতাইকারীকে আমরা অস্ত্রসহ আটক করে জেল হাজতে পাঠাই। এক সপ্তাহ যেতে না যেতেই দেখা যায় সে জামিনে বেরিয়ে আসে।

তিনি অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...