প্রকাশিত: ১৭/১২/২০২১ ১১:৪৩ এএম

টানা তিন দিনের ছুটিতে বিপুল পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। ফলে হোটেলে রুম না পেয়ে ফুটপাত, সৈকত ও বাসে রাত্রি যাপন করছেন পর্যটকরা। খোলা জায়গায় কোনো রকম রাত কাটালেও বিপাকে পড়েছেন প্রাকৃতিক কাজ করতে গিয়ে। এতে বিচের পরিবেশও নষ্ট হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, বুধবার (১৫ ডিসেম্বর) থেকেই কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকে মুখর হয়ে ওঠে। ফলে কক্সবাজারের চার শতাধিক হোটেল-মোটেলে চড়া দামেও রুম পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়েই ফুটপাতে রাত কাটিয়েছেন অনেক পর্যটক। আবার কেউ কেউ যাত্রীবাহী বাসের ভেতরে রাত কাটিয়েছেন। বাস-ফুটপাতে রাত কাটালেও শৌচাগারটি না থাকায় দুর্ভোগে পড়েছেন পর্যটকরা।

টাঙ্গাইল থেকে এসেছেন মুমিনুল ইসলাম। তিনি জানান, রাতটা কোনো মতে ফুটপাতে কাটালেও শৌচকর্ম সারতে পারেনি। ঘুরতে এসে শৌচাগার না থাকায় খুব বিপাকে পড়েছি। গণশৌচাগার না থাকায় নারীদের খুবই সমস্যা হচ্ছে।

সী গাজীপুর রিসোর্টের মালিক ঢাকা পোস্টকে বলেন, কক্সবাজারে বিপুল পরিমাণ পর্যটক আসায় ফুটপাত ও সৈকততীরে রাতযাপন করছেন অনেক পর্যটক। তারা শৌচাগার না পেয়ে বিপাকে পড়েছেন। গতকাল থেকে আমার হোটেলের একটি টয়লেট পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গণশৌচাগার না থাকায় মানুষজন বিচের পেছনে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছে। দুর্গন্ধে বিচে থাকা যাচ্ছে না।

জানা গেছে, শহরে গণশৌচাগার রয়েছে মাত্র কয়েকটি। আবার অনেক সময় মসজিদের শৌচাগার ব্যবহার করলেও সেটি তালাবদ্ধ থাকায় বিচের পাড় অথবা কোনো গলিতেই শৌচকর্ম সারতে হচ্ছে পর্যটকদের। এ কারণে পরিবেশ দূষণের পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে ছেড়ে আসা কয়েকশ নৈশ কোচ রাতে ও সকালে এসে পৌঁছে কক্সবাজারে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজট লেগে যায়। একসঙ্গে অনেক যানবাহন আসায় সেগুলো কক্সবাজার শহরের কয়েক কিলোমিটার দূরে থামিয়েই যাত্রীদের নামিয়ে দিতে হচ্ছে।ঢাকা পোষ্ট

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...