উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৯/২০২৪ ৪:৩৯ পিএম

কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি হোটেলের কক্ষে বিশ্রামের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মুঠোফোন চুরি করা হয়েছে৷

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার ‘সিলিটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এটি চুরি করা হয়েছে। সেখানে বিশ্রাম নিচ্ছিলেন ছাত্রদের এই নেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি জানান- দুপুরে দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ তার ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সমন্বয়ক জানান- পেকুয়া- চকরিয়ায় শহিদদের পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন। কলাতলী জোনে একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে কেউ একজন তার ফোন চুরি করে নিয়ে যায়।g

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer