প্রকাশিত: ০৬/০৩/২০২২ ৮:০৭ এএম

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে ইয়াবা ও ছুরিসহ ৫ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ও ছুরি উদ্ধার করা হয়।

শনিবার রাতে কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন-শহরের পাহাড়তলী এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মো. সোহেল (২২), নুরুল ইসলামের ছেলে নুর হাশেম (২৮), নুরুল কবির (২২), তৈয়ব (৩০) ও রবিউল করিম (২২)। তারা আটক সোহেলের নেতৃত্বে শহরে ছিনতাই ছুরিসহ নানা অপরাধ কর্মকান্ড করে আসছিল।
সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি বিল্লাল হোসেন জানান, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের পাহাড়তলীর মফিজুর রহমানের টিলা নামক স্থানে কিছু অপরাধী অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র‍্যাব। এসময় ১৭০ ইয়াবা ও ছুরিসহ এ ৫ জনকে আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর গ্যাং ও ছিনতাইসহ নানা অপরাধের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...