উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/০৭/২০২৩ ৯:৫৬ পিএম

কক্সবাজারের চকরিয়া মহাসড়কে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বিকেলে ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মো. মারুফ। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমদ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলের দিকে চট্রগ্রাম অভিমুখী কাভার্ডভ্যানের সঙ্গে চকরিয়া থেকে ছেড়ে আসা ডুলাহাজারামুখী লেগুনার মুখামুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি মাকসুদ আহমদ বলেন, নিহতদের উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকের মতামত

 

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...