ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০২/২০২৩ ১১:১৯ এএম

কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

তারা হলেন, ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে স্টেশন থেকে বাড়িতে ফেরার পথে কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ দুইটি স্বজনেরা নিয়ে গেছে।

স্থানীয় সমাজকর্মী কাইয়ুম উদ্দিন জানান, সকালে নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী স্টেশন থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কলেজ গেইটের ব্রিজ পর্যন্ত পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঘটনায় সর্বত্র শোক বিরাজ করছে।

এলাকাবাসী জানিয়েছে, পরিবারের অনাপত্তির ভিত্তিতে লাশের দাফন প্রক্রিয়া চলছে।

স্থানীয় সংবাদকর্মী মিছবাহ উদ্দিন জানান, নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী খুবই কাছের প্রতিবেশী ছিলেন। প্রতিদিন যাতায়াত, নামাজসহ বিভিন্ন সময় কয়েকবার দেখা হতো তাদের সাথে। সাঈদী বিদেশ যাওয়ার জন্যে পাসপোর্টের মেয়াদ বাড়াবে, আর নববিবাহিত নুরুল আজিমের ফ্লাইট ২৭ ফেব্রুয়ারি। সবকিছু মিথ্যা প্রমাণ করে চিরন্তন সত্যটিই বাস্তবায়িত হলো।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...