ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০২/২০২৪ ৯:৫৮ এএম

কক্সবাজারের মহেশখালী কলেজের সাবেক প্রভাষক শাকের উল্লাহ (৩৩) আত্মহত্যা করেছেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানায় স্থানীয় সূত্র।

পরে তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকের উল্লাহকে মৃত ঘোষণা করে। তিনি পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, তিনি মহেশখালী কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে বেশ কিছু দিন শিক্ষকতা করেন। এছাড়া বেশ কিছু দিন ধরে তিনি পারিবারিক কলহে ভুগছেন।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি। নিহত শাকের উল্লাহ উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব জাগিরাঘোনা এলাকার বাদশা মিয়ার পুত্র।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer