প্রকাশিত: ২০/০৩/২০২০ ২:১১ পিএম

সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণার পর এবার কক্সবাজারে সব ধরনের সভা-সমাবেশ, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কক্সবাজারের জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ও কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেন শুক্রবার এ ঘোষণা দেন।

ডিসি বলেন, করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণ রোধে ওয়াজ মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়ানুষ্ঠান বন্ধ ঘোষণা কার্যকর করতে সবার প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে শুক্রবার বেলা ১১টায় বৈঠক বসায় জেলা প্রশাসন। এতে জেলার সব বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপরই কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়।

উল্লেখ্য, করোনার ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এরপর থেকে পর্যটন স্পট ও সৈকত জনশূণ্য হয়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। শুক্রবার থেকে বন্ধ হয়ে গেছে সেন্টমার্টিনগামী সকল পর্যটকবাহী জাহাজ। আবাসিক হোটেল, রেস্ট্যুরেন্ট, ক্যাফেসহ খাবার প্রতিষ্ঠানগুলো বন্ধে কোনো ঘোষণা না এলেও কলাতলীর তারকা হোটেল ও আবাসন প্রতিষ্ঠানগুলো ৫০-৬০ শতাংশ কর্মজীবীকে ছুটিতে পাঠিয়ে দিচ্ছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer