উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/০১/২০২৩ ৯:৩৭ এএম , আপডেট: ৩১/০১/২০২৩ ৯:৪৯ এএম

কক্সবাজার শহরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে জামাল আফরান (৩৮) নামের একজনের কবজির রগ কেটে গেছে। এ সময় মিথিলা হক নামের তাঁর সঙ্গে থাকা এক সহকর্মীও আহত হন।

আজ সোমবার সকালে শহরের বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জামাল আফরান টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরীপাড়ার ওবাইদুর রহমানের ছেলে।

ভুক্তভোগী মিথিলা হক বলেন, ছিনিয়ে নেওয়া ব্যাগ দুটিতে তাঁদের দুটি মোবাইল ফোনসেট, একটি ল্যাপটপ, একটি পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্র রয়েছে। আহত জামাল আফরানকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে তাঁরা দুজন চট্টগ্রামের উদ্দেশে বাসে উঠতে রিকশায় কক্সবাজার বাস টার্মিনাল যাচ্ছিলেন। পথে বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে পৌঁছালে অটোরিকশায় একদল ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। এ সময় তাঁদের দুটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে বাধা পেয়ে ছিনতাইকারীরা জামাল আফরানকে ছুরিকাঘাত করে। এতে জামালের বাঁ কবজির রগ কেটে যায়। পরে ছিনতাইকারী ব্যাগ দুটি নিয়ে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, পুলিশ এ ঘটনা অবহিত হওয়ার পর থেকে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...