প্রকাশিত: ২৮/০১/২০২২ ৯:৩৮ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বৃহস্পতিবার ২৭ জানুয়ারি কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এবং কক্সবাজার জেলা সদর হাসপাতালে র‍্যাপিড এন্টিজেন টেস্ট (RAT) পদ্ধতিতে নমুনা টেস্ট করে মোট ৪৫২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। যা শুরু থেকে এ যাবৎকালের একদিনে কক্সবাজার জেলায় করোনা শনাক্তের সংখ্যার সর্বোচ্চ রেকর্ড।

তারমধ্যে, কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০১০ জনের নমুনা টেস্ট করে ৩৫৭ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। অবশিষ্ট ৬৫৩ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বৃহস্পতিবার ২৭ জানুয়ারি কক্সবাজার জেলা সদর হাসপাতালে র‍্যাপিড এন্টিজেন টেস্ট (RAT) পদ্ধতিতে ২৫৩ জনের নমুনা টেস্ট করে ৯৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এন্টিজেন টেস্ট পদ্ধতিতে করা অবশিষ্ট ১৫৮ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। জেলা সদর হাসপাতালে ‘নেগেটিভ’ রিপোর্ট আসা সংগৃহীত নমুনা পূণ: টেস্টের জন্য নিয়মানুযায়ী কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার ‘পজেটিভ’ রিপোর্ট আসা ৩৫৭ জনের মধ্যে ৮ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। অবশিষ্ট ৩৪৯ জনের মধ্যে ৩ জন বান্দরবান জেলার রোগী এবং ৭ জন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রোগী। বাকী ৩৩৯ জন সকলেই কক্সবাজারের নতুন রোগী।

এরমধ্যে, কক্সবাজার সদর উপজেলার রোগী ৬৮ জন, রামু উপজেলার রোগী ৯ জন, উখিয়া উপজেলার রোগী ৬৫ জন, টেকনাফ উপজেলার ৫৮ জন, চকরিয়া উপজেলার ৩৭ জন, পেকুয়া উপজেলার ১০ জন, মহেশখালী উপজেলার রোগী ১৯ জন এবং ৭৩ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত দেওয়া তথ্য মতে, শুরু থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত কক্সবাজার জেলায় ৩১১ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছন। তারমধ্যে, ৩৪ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে।

আবার, দেশে করোনা রোগী শনাক্তের ৬৯১ তম দিনে বৃহস্পতিবার ২৭ জানুয়ারি সারাদেশে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। সারাদেশে একইদিন নতুন রোগী শনাক্ত করা হয়েছে ১৫ হাজার ৮০৭ জন। একইদিন শনাক্তের হার ৩৮’৯৮% ভাগ।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer