ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৬/২০২৫ ৬:০৫ এএম

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় ভাড়া বাসা থেকে শফিকুল ইসলাম (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ জুন) বিকাল সাড়ে ৫টায় চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ইসলাম চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে।

পুলিশ জানায়, চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা মঞ্জুমা আরার স্বামী একজন সৌদি প্রবাসী। তাদের বাসার এক ভাড়াটে সপরিবারে সম্প্রতি সৌদি আরব হজব্রত পালনে গেছেন। পরিবারের গৃহকর্তা যাওয়ার সময় এক ভাগনেকে বাসা দেখভালের জন্য রেখে যান। তারা হজে যাওয়ার পর ভাগনের সঙ্গে বাসায় কয়েকজন বন্ধু আসা যাওয়া করতো। মাঝে মধ্যে দুয়েকজন বাসাটিতে রাত্রিযাপন করতো।

শুক্রবার রাতে বাসা ভাড়াটের ভাগনের সঙ্গে বন্ধু শফিকুল ইসলাম আসেন। কিন্তু কোরবানির ঈদের দিন দুপুরের পরও ভাড়া বাসায় অবস্থানকারী লোকজনের কোনো সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ জাগে। পরে বাসার মালিকের লোকজন অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো ধরনের সাড়াশব্দ পাননি। এরপর বিষয়টি পুলিশকে অবহিত করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুপুরে বাসার মালিকপক্ষের লোকজনের খবরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বাসার দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে দরজাটি ভেঙে ভেতরে ঢোকেন পুলিশ সদস্যরা। এ সময় ফ্যানের সিলিংয়ের সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer