প্রকাশিত: ২৬/০৪/২০২২ ৩:৪৬ এএম

কক্সবাজারে ধর্মীয় ভাব-গাম্ভীর্যে ঈদুল ফিতর উদযানে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকালে শহীদ এটিএম জাফর আলম হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পবিত্র ঈদুল ফিতর জামাত সকাল ৮টা ৩০ মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
উক্ত সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকাসহ জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...