ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৪/২০২৩ ৭:২৩ পিএম

কক্সবাজারে ২ লক্ষ ৬৮ হাজার ইয়াবা পাচারের মামলায় কলিম উল্লাহ ও কেফায়েত উল্লাহ নামের দুই রোহিঙ্গাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসাথে দণ্ডিতদের ৫ লক্ষ টাকা করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডিত ২ জন সম্পর্কে পিতা পুত্র।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সোমবার (৩ এপ্রিল) দুপুরে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম।

তিনি জানান ২ লক্ষ ৬৮ হাজার ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গা বাবা-ছেলে কলিম উল্লাহ ও কেফায়েত উল্লাহকে ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

দণ্ডিতরা হলেন, কলিম উল্লাহ কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাহিদ হোসাইন ও ফাতেমা খাতুনের ছেলে এবং অপরজন দণ্ডিত কলিম উল্লাহ’র ছেলে কেফায়েত উল্লাহ। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিদ্বয় আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এবং দণ্ডিত আসামিদ্বয়ের পক্ষে অ্যাডভোকেট এম.এ বারী মামলাটি পরিচালনা করেন।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...