উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৭/২০২৩ ৩:১১ পিএম

কক্সবাজারে ১৫ হাজার পিস ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গাসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেককে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে এই রায় দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর চতুর্থ আদালতের বিচারক মোশারফ হোসেন।

দণ্ডিত আসামিরা হলেন, উখিয়ার ১১ ইস্ট রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক-১৮ এর ছিদ্দিক ও খুরশিদা বেগমের ছেলে হাসান এবং কক্সবাজার পৌরসভার পেতা সওদাগর পাড়ার আবদুশ শুক্কুর ও জুলেখা বেগমের ছেলে সিরাজুল মোস্তফা।

বিষয়টি নিশ্চিত করেন একই রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত বেলাল।

তিনি মামলার নথির বরাতে বলেন, ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় বাংলাদেশীসহ এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে প্রত্যেককে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পাঠকের মতামত

 

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...