ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০২/২০২৩ ৮:৩৫ পিএম

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে পেঁচারদ্বীপ করাচিপাড়া ঘাটে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।

আটকরা হলেন, কুতুপালং ক্যাম্প-৩, ব্লক-সি- ৩২ এর ইমাম হোসেনের ছেলে আবুল হাসিম (৩২), কুতুপালং, ক্যাম্প-৫, ব্লক-বি -৪ এর মৃত কাশিমের ছেলে আবু ছৈয়দ (৪৮), একই ক্যাম্পের ব্লক এ-১ এর মোবারকের ছেলে আবদুল গনি (৩৭)।

সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কতিপয় মাদক কারবারি বড় ধরনের ইয়াবার চালান নিয়ে মিয়ানমার সীমান্ত হতে ফিশিং বোটযোগে সমুদ্রপথে কক্সবাজারের করাচিপাড়া ঘাটের দিকে আসছে। এ সংবাদে রামুর খুনিয়াপালং ইউনিয়নস্থ পেঁচারদ্বীপ করাচিপাড়া ঘাটের সামনে অভিযান চালিয়ে তিন জন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজশে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা ক্রয় করে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজেদের দখলে রাখে। উদ্ধার মাদকদ্রব্যসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...