ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৮/২০২৩ ৮:৪৩ পিএম

এম. কলিম উল্লাহ::
বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে যোগ দিতে ১দিনের সফরে কক্সবাজারে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বাংলাদেশ মুজাহিদ কমিটি রামু উপজেলা শাখার আয়োজনে রামু খিজারী হাইস্কুল স্টেডিয়াম মাঠে আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩ঘটিকা হইতে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বিশেষ অতিথির বয়ান পেশ করবেন, কক্সবাজার জেলার বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা হাফেজ আব্দুল হক সহকারী পরিচালক এমদাদুল উলুম মাদ্রাসা জোয়ারিয়ানালা, রামু। বয়ান পেশ করবেন, মাওলানা হাফেজ মুহাম্মদ ফারুক জেলা সভাপতি বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কক্সবাজার।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন, মাওলানা মোঃ মুহছেন শরীফ জেলা সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কক্সবাজার। ও
মাওলানা হাফেজ শামসুল হক নচীম জেলা সহ-সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কক্সবাজার।

প্রতিকূল আবহাওয়ার কারণে জেলা ইসলামী আন্দোলনের বিশাল সমাবেশ ও আজ বুধবারে অনুষ্ঠাতব্য মহেশখালীর বিশাল ওয়াজ মাহফিল স্থগিত করা হয়েছে।
এতে ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতাকে দলে দলে যোগ দিয়ে দুনিয়া আখেরাতের উভয় জাহানের কামিয়াবী হাসিল করার জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটি রামু উপজেলা ছদর, মাওলানা মোঃ নুরুল আমিন সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...