উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৩/২০২৩ ৪:৩০ পিএম

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের হোটেল আল মারও’য়া নামক আবাসিক হোটেলের ১৩১ নম্বর কক্ষ থেকে তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেল রেজিস্টারের তথ্য সূত্রে জানা যায়, নিহত তরুণী গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মহসিন শেখের মেয়ে শারমিন আক্তার (২৬)।

হোটেল আল-মারওয়ার কর্মচারী মিনহাজ জানান, বুধবার (১৫) মার্চ ভোর ৩টার দিকে এক লাগেজসহ একা তাদের হোটেলে উঠেন ওই তরুণী। পরে রাত সাড়ে ১০টা পর্যন্ত কোনো সাড়াশব্দ পাওয়া না যাওয়ায় ওই রুমে গিয়ে কয়েকবার ডাকেন তিনি। কিন্তু ভেতর থেকে সাড়া পাওয়া না যাওয়ায় পরে ম্যানেজারসহ পুলিশকে খবর দেন তারা। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. নাজমুল হুদা ও অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম।

সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. নাজমুল হুদা জানান, শারমিন আক্তার নামের এক তরুণী ঢাকা থেকে এসে গতকাল ভোর ৩টায় হোটেল আল- মারওয়ার ১৩১ নম্বর কক্ষে উঠেছিলেন। পরে হোটেল রুমের ভেতরে দীর্ঘসময় তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ফরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় তরুণীর মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তরুণীর স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে আরো খতিয়ে দেখছে পুলিশ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...