প্রকাশিত: ২৯/০৮/২০১৯ ৮:৩৩ পিএম

ডেস্ক রিপোর্ট ::
শহরের কলাতলির হাইপেরিয়ানস আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১ টার দিকে লাশটি উদ্ধার করে । এ ঘটনায় নারীর কথিত বয়ফ্রেন্ডকে আটক করা হয়েছে।
হোটেলের ভাড়াটিয়া নুরুল হুদা জানান, কলাতলির হাইপেরিয়েনস আবাসিক হোটেলে গত ২৪ আগষ্ট ৪ জন পর্যটক স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ২টি কক্ষ ভাড়া নেয়। এরমধ্যে ৫০৪ নম্বর কক্ষটি ভাড়া নেয় শুভাশিষ বোস জয় ও তার প্রেমিকা মাহিন আফরিন প্রীতি।
গত মঙ্গলবার দুপুর একটার দিকে কক্ষ থেকে চিৎকার শুনা গেলে পুলিশে খবর দেয় হোটেলের ম্যানেজার। পুলিশ এসে ফ্যানে ঝুলন্ত অবস্থায় উক্ত নারী প্রেমিকার লাশ উদ্ধার করে। কক্সবাজার মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, হোটেলের রেজিষ্টার থেকে মোবাইল নাম্বার নিয়ে মহিলার পরিচয় নিশ্চিত করা গেছে। উক্ত মহিলার নাম মাহিন আফরিন প্রীতি । সে ঢাকা শাহবাগের আমিনবাজার এলাকার শাহাব উদ্দিনের মেয়ে। এঘটনায় প্রেমিক শুভাসিষকে থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি হোটেলের ম্যানেজার হারুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন খন্দকার বলেন- প্রেমিক শুভাসিষ মাদক গ্রহনের কারনে নেশার ঘোরে থাকায় কোন তথ্য নেয়া সম্ভব হয়নি। তবে প্রেমিকার পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা এসে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer