প্রকাশিত: ০৫/০৮/২০২১ ১১:৩২ এএম

গতকাল ৪ আগস্ট কক্সবাজার জেলার ২টি প্রতিষ্ঠানে ২ ধরনের পদ্ধতিতে করোনা’র নমুনা টেস্ট করে মোট ২০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
তারমধ্যে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১ হাজার ৯৪ জনের নমুনা টেস্ট করে ১৯৫ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৮৯৯ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
এছাড়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালে একইদিন ৫৩ জনের র‌্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে নমুনা টেস্ট করে ১২ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ শনাক্ত করা হয়। বাকী ৪১ জনের টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। কক্সবাজার মেডিকেল কলেজের (পিসিআর) ল্যাবে শনাক্ত হওয়া ১৯৫ জন করোনা রোগীর মধ্যে ৮ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া ১৮৭ জনের মধ্যে বান্দরবান জেলার রোগী ১ জন এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রোগী ২২ জন। অবশিষ্ট ১৬৪ জন সকলেই কক্সবাজারের রোগী।
তারমধ্যে, ১১ জন রোহিঙ্গা শরনার্থী।
এছাড়া সদর উপজেলায় ৫০ জন, রামু উপজেলায় ৩ জন, উখিয়া উপজেলায় ২৮ জন, টেকনাফ উপজেলায় ৩৭ জন, চকরিয়া উপজেলায় ১১ জন, পেকুয়া উপজেলায় ১৫ জন, কুতুবদিয়া উপজেলায় ৪ জন এবং মহেশখালী উপজেলার ৫ রোগী রয়েছে

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...