প্রকাশিত: ১১/০৫/২০১৯ ১১:২৩ পিএম

শাহেদ মিজান:
কক্সবাজার শহরের কলাতলী লাইটহাউস পাড়ায় আগুনে পুড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। কক্স বাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: ইদ্রিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো, আতিকুর রহমান (৪০) ও সাদিয়া (০৬)।
জানা গেছে, লাইট হাউজ পাড়ার ছেনোয়ারা নামের এক মহিলা তৃতীয় স্বামী আতিকুর রহমানকে নিয়ে বসবাস করে আসছিল। কিন্তু দ্বিতীয় স্বামী আবদুল মোনাফের সাথে ছেনোয়ারার মনোমালিন্য ছিলো। এই নিয়ে বিভিন্ন সময় বাদানুবাদও হয়েছিল।
ছেনোয়ারা বেগম অভিযোগ করেন, মনোমালিন্যের জের ধরে ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে আবদুল মোনাফ এসে বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় ছেনেয়ােরা, তার দ্বিতীয় স্বামী আতিকুর রহমান ও তাদের সন্তানেরা বাড়ির ভেতরো ছিলো। বাইর থেকে দরজায় তালা দিয়ে আগুন দেয়ায় ভিতরে আটকা পড়ে যায় সবাই। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যায় আতিকুর রহমান ও ছেনোয়ারার মেয়ে সাদিয়া। নিহত সাদিয়া ছেসোয়ানার দ্বিতীয় স্বামী আগুন দেয়া আবদুল মোনাফের মেয়ে।
আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় আবদুল মোনাফকে আশেপাশের লোকজন দেখেছেন বলে দাবি করেছেন ছেনোয়ারা।

এদিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস টিম। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দীন খন্দকার বলেন, আগুনে পুড়ে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer