উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০৪/২০২৩ ৩:২৪ পিএম

কক্সবাজারের টেকনাফে এক আইনজীবীকে মারধরের ঘটনায় ৩ আসামিকে সাজা দিয়েছেন আদালত।

মামলা হওয়ার এক যুগ পর বুধবার (১২ এপ্রিল) কক্সবাজার অতিরিক্ত চিফ জুড়িশিয়াল আদালতের বিচারক কৌশিক আহমেদ খন্দকার এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৫) ১ বছর, আফসারকে (৩৭) ৬ মাস ও আনওয়ারকে (৪০) ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, ২০১০ সালের ১৩ আগস্ট কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় নিজের বসতবাড়ির উঠোনে যাকাতের টাকা বিলির সময় অ্যাডভোকেট মো. শাহ আলম চৌধুরী ও তার পরিবারের উপর হামলা চালায় একই এলাকার আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর আলম, আফসার, মো. আনওয়ারসহ বেশ কয়েকজন। এতে গুরুতর আহত হন শাহ আলম চৌধুরী।

পরে এই ঘটনায় আহত অ্যাডভোকেট শাহ আলম বাদী হয়ে মামলা দায়ের করেন৷ মামলা নম্বর ১২৩/২০১০।

পরে এই মামলায় দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার রায় দেয় আদালত। রায়ে আসামি জাহাঙ্গীর আলমকে ১ বছর, আফসারকে ৬ মাস ও মো. আনওয়ারকে ৬ মাস সাজা দেওয়া হয়। তবে মামলা থেকে দেলোয়ার, রফিক, সরোয়ার ও নুরুল আমিনকে খালাস দেওয়া হয়।

আদালতে বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. এম. আলম। আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মাহাবুবুর রহমান।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী অ্যাড. শাহ আলম চৌধুরী জানান, এই রায়ের ফলে অপরাধীরা ভবিষ্যতে এধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটাতে সাহস পাবে না।

এদিকে জানা গেছে, সাজাপ্রাপ্ত ১ নম্বর আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...