প্রকাশিত: ২৭/১০/২০২০ ৫:২০ পিএম

আজ সকাল থেকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় তারাবনিয়ারছড়া এবং পেশকারপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় উত্তর তারাবনিয়ারছড়া এলাকায় মো: জহির উদ্দিন, পিতা: আহম্মদ হোসেন, অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ইটের গাথুনি ভেঙ্গে দেয়া হয় এবং ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ১২ (১) ধারা অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার মৌলানা নুরুল হক কবির, পিতা: মরহুম হাশেম উদ্দিন অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ২য় তলার কলাম ভেঙ্গে দেয়া হয় এবং অনুমোদন গ্রহণপূর্বক ভবন নির্মান করবে মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।
অপরদিকে পেশকারপাড়ায় মো: বাদশা, পিতা: আবুল হোসেন অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ০১ তলা নির্মাণাধীন ভবন ভেঙ্গে দেয়া হয় এবং অনুমোদন গ্রহণপূর্বক ভবন নির্মান করবে মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।
এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer