প্রকাশিত: ২০/১২/২০২১ ১:৩৮ পিএম

কক্সবাজার সদরের কেন্দ্রিয় বাসটার্মিনাল সংলগ্ন পূর্বলার পাড়া এলাকায় গাছের সাথে ঝুলন্ত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২০ ডিসেম্বর) ভোরে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায়। পরে সকাল ১০টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভোরে নামাজ পড়তে বের হলে স্থানীয় মুসল্লীরা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ওই লাশটি দেখতে পায়। স্থানীয় মেম্বার মো. ইউনুছ জানিয়েছেন, লোকটি অচেনা। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারছে না।

তবে কেউ কেউ বলছেন, লোকটিকে আগে ওই এলাকায় দেখা গেছে। লোকটির পরিচয় কি, এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত করে ঘটনার ক্লু উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনা নিয়ে এলাকার লোকজনের মাঝে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...