মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ১৫/১২/২০২৫ ১:৩৯ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনপূর্ব অনিয়ম অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় জন্য কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ৪ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে কক্সবাজারের ৪টি সংসদীয় আসন সহ দেশের ৩০০ টি আসনের ৩০০ জন বিচারক নিয়োগ দেওয়া হয়।

কক্সবাজারের সংসদীয় আসন গুলোতে নিয়োগপ্রাপ্তরা হলেন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে চকরিয়া চৌকি আদালতের সিনিয়র সিভিল জজ আবদুর রহমান, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে চট্টগ্রামের মহানগর যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আশিকুর রহমান, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে কক্সবাজারের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবদুল কাদের এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ইকবাল হোসেন। নিয়োগপ্রাপ্ত বিচারকগণ নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি বলে গণ্য হবে।
দায়িত্বপ্রাপ্ত বিচারকগণ রোববার (১৪ ডিসেম্বর) নিয়োগ পাওয়ার সাথে সাথেই নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হয়েছেন। বিচারকগণ গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১এ এবং ৯১এএ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচনপূর্ব অনিয়ম অনুসন্ধান করার পাশাপাশি ৭৩, ৭৫, ৭৭ এবং ৯১বি এর (৩) ধারার আওতাধীন অপরাধ সমুহের সংক্ষিপ্ত বিচার করবেন। একইসাথে নির্বাচনে কোন অনিয়ম সংগঠিত হলে বা আচরণ বিধি লংগন হলে তা ৩ দিনের মধ্যে নির্বাচন কমিশনে অবহিত করার লক্ষ্যে জেলা নির্বাচন অফিসারের নিকট প্রেরণ করবেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা নির্বাচন অফিসার তা নির্বাচন কমিশনের সচিব সহ সংশ্লিষ্ট সকলের কছে প্রেরন করবেন। প্রজ্ঞাপন জারি হওয়ার দিন অর্থাৎ ১৪ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়া পর্যন্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি দায়িত্ব পালন করবেন

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...