ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ৩:৫৫ পিএম

রামু থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারকালে ৭ হাজার ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) ভোর ৬টায় লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের লিয়াকত অটোগ্যাস এন্ড ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে বাইক তল্লাশি করে ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন, রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার মৃত নুরুল হকের পুত্র মো: রাশেদ (৩০), রাজারকুল সিকদার পাড়া এলাকার মো: ইয়াছিন আরাফাত (৩০) এবং উখিয়া উপজেলার রুহুল আমিন (২৮)।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে নিয়মিত ডিউটিরত অবস্থায় দুইটি বাইককে থামানো হয়। এসময় দুইটি বাইক থেকে বিশেষ কায়দায় লুকানো এয়ার ফিল্টারের ভিতর থেকে ৭ হাজার ইয়াবাসহ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...