প্রকাশিত: ১৪/০৪/২০২২ ৩:৪৮ এএম
ছবি (বাম থেকে) : মহেশখালী থেকে বদলী হওয়া এসি ল্যান্ড মুহাম্মদ সাইফুল ইসলাম এবং পেকুয়া থেকে বদলী হওয়া এসি ল্যান্ড আসিফ আল জিনাত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ছবি (বাম থেকে) : মহেশখালী থেকে বদলী হওয়া এসি ল্যান্ড মুহাম্মদ সাইফুল ইসলাম এবং পেকুয়া থেকে বদলী হওয়া এসি ল্যান্ড আসিফ আল জিনাত

কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে বদলী করা হয়েছে। অন্যদিকে, মহেশখালী উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার ১২ এপ্রিল ২১ নম্বর স্মারকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে একইসাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলার এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) হিসাবে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে মহেশখালী উপজেলার এসি (ল্যান্ড) মুহাম্মদ সাইফুল ইসলাম (১৮৪৩২) কে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার এসি (ল্যান্ড), কুতুবদিয়া উপজেলার এসি (ল্যান্ড) খন্দকার মাহমুদুল হাসান (১৮৪৯০) কে বাঁশখালী উপজেলার এসি (ল্যান্ড) এবং পেকুয়া উপজেলার এসি (ল্যান্ড) আসিফ আল জিনাত (১৮৫২১) কে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এসি (ল্যান্ড) হিসাবে বদলী করা হয়েছে।

অপরদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার এসি (ল্যান্ড) জর্জ মিত্র চাকমা (১৮৫৪২) কে কুতুবদিয়া উপজেলার নতুন এসি (ল্যান্ড) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। জর্জ মিত্র চাকমা’র নিজের ও শ্বশুর বাড়ি রাঙ্গামাটি জেলায়

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer