উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ১২:৫৩ পিএম , আপডেট: ১৪/০৭/২০২৪ ১২:৫৪ পিএম

পুলিশ কর্মকর্তা লিয়াকতের বরখাস্তের আদেশ প্রত্যাহার
কক্সবাজারের ১৪ আর্মড ব্যাটালিয়নের সাবেক সহকারী পুলিশ সুপার লিয়াকত আকবরের বরখাস্তের আদেশটি প্রত্যাহার করা হয়েছে।

সম্প্রতি এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

এতে বলা হয়, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাবেক সহকারী পুলিশ সুপার মো. লিয়াকত আকবরের প্রজ্ঞাপনমূলে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো।

এতে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০২১ সালের ২৬ মার্চ স্ত্রীর দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত হন সহকারী পুলিশ সুপার (এএসপি) লিয়াকত আকবর। সাময়িক বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি কক্সবাজারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...