উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০৮/২০২৩ ৮:২৮ এএম

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন মহেশখালীর নবম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী অস্কার বিনোদ শর্মা। সে সবচেয়ে দ্রুত সময়ে মাত্র ৩৬.৩৪ সেকেন্ডে ২৫০ মিলি বেবি বোতলের পানি পান করে এই রেকর্ড করে। এর আগে এই ক্যাটাগরিতে গিনেস ওয়ার্ল্ড বুকে এই রেকর্ড দখলে ছিলো ৫০.০১ সেকেন্ডে ২৫০ মিলি পানীয় পান করা এক চীনা নাগরিকের। তাঁকে পেছনে ফেলে ১৩.৩৩ ব্যবধানে বিশ্বের সবচেয়ে দ্রুত সময়ে ২৫০ মিলি পানীয় পান করার গিনেসরেকর্ড এখন মহেশখালীর কিশোর অস্কার বিনোদ শর্মার দখলে।

গত ২৭ মার্চ ২০২৩ বিনোদ তাঁর রেকর্ডের সব তথ্য গিনেসরেকর্ড কর্তৃপক্ষকে পাঠায় তার বড় ভাই শ্রী তন্ময় সুশীল বিশ্বের সহযোগিতায়। অবশেষে বিনোদের সে রেকর্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অন্তর্ভুক্ত হওয়ায় সে গিনেসরেকর্ডের সনদ ও হাতে পেয়েছে।

অস্কার বিনোদ শর্মা মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের, পল্লী চিকিৎসক পরিমল কান্তি শীল ও রেভা রাণী শীলের তৃতীয়তম সন্তান ও মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী।

তাঁর এই অর্জনে তার পরিবার পরিজন সহপাঠীরা অত্যন্ত আনন্দিত। অস্কার বিনোদ শর্মা জানায়, “তাঁর এই অর্জনে সে খুবই উচ্ছ্বসিত। দেশের জন্য বিশেষ করে মহেশখালীকে সে গিনেসরেকর্ডের অন্তর্ভুক্ত করতে পেরেছে। ভবিষ্যতে এই রেকর্ড ধরে রাখার চেষ্টা করবে বলে জানান ক্ষুদে কিশোর অস্কার বিনোদ শর্মা।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...