প্রকাশিত: ১৬/০৩/২০২২ ৩:২৬ পিএম


কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলী থেকে আরো চারজন পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

মঙ্গলবার (১৫ মার্চ) রাত ১২টার দিকে কলাতলীর সুগন্ধা বীচ এলাকার ঝাউবাগান থেকে তাদের আটক করা হয়।
বুধবার র‌্যাব-১৫ এর মিডিয়া এন্ড ল’ কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দীন স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন, রামুর খুনিয়াপালংয়ের তুলাবাগান এলাকার গোলাম নবীর পুত্র দ্বীন মোহাম্মদ (২১), উখিয়ার পালংখালীর বালুখালী এলাকার লাল মোহাম্মদের পুত্র মোঃ সোহেল (২৩), উখিয়ার হলদিয়াপালংয়ের পাগলীর বিল এলাকার নূর আলমের পুত্র ওবাইদুল হক (২১) ও মরিচ্যাপালংয়ের ছৈয়দ আলমের পুত্র সাইফুল (২০।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একদল ছিনতাইকারী অপরাধ সংঘটনের জন্য সৈকত সংলগ্ন ঝাউবাগানে অবস্থান করার খবর পায় র‌্যাব। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে চার ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। তাদের কাছ থেকে দুটি ড্যাগার ও একটি খুর জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ছিনতকারীরা জানায়, তারা সকলেই পেশাদার ছিনতাইকারী এবং নিজেদের কাছে ছুরিসহ বিভিন্ন অস্ত্র রেখে শহরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। লোকজনকে ভয়ভীতি দেখিয়ে এবং আঘাত করে মাধ্যেমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে।
আটক ছিনতাইকারীদের কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের কর্মকর্তা বিল্লাল উদ্দীন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...