ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ১০:৩৫ এএম

মুনসী আবদুল মজিদ-কে কক্সবাজারের নতুন জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মুনসী আবদুল মজিদ সহ একই পদমর্যাদা ১১ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে দেশের বিভিন্ন বিচারালয়ে পদায়ন করা হয়।
কক্সবাজারের নতুন জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ পাওয়া মুনসী আবদুল মজিদ বর্তমানে চট্টগ্রামে বিভাগীয় স্পেশাল জজ পদে কর্মরত রয়েছেন। তিনি বিসিএস (জুডিসিয়াল) ২২তম ব্যাচের একজন সদস্য। অত্যন্ত মেধাবী মুনসী আবদুল মজিদ ২০০৫ সালের ১১ সেপ্টেম্বর একজন নবীন কর্মকর্তা হিসাবে বিচার বিভাগ যোগ দেন। এর আগে তিনি চট্টগ্রামের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম এর বিচারক সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মুনসী আবদুল মজিদ কুষ্টিয়া জেলার বাসিন্দা। তাঁর সহধর্মিণী ফেরদৌস আরা চট্টগ্রামের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক (জেলা ও দায়রা জজ)। বিচারক ফেরদৌস আরা বিসিএস (জুডিসিয়াল) ২৪তম ব্যাচের একজন সদস্য। জেলা জজ মুনসী আবদুল মজিদ ও জেলা জজ ফেরদৌস আরা ২ পুত্র সন্তানের জনক-জননী।
অপরদিকে, একই প্রজ্ঞাপনে কক্সবাজারের বর্তমান জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনকে লক্ষীপুরের জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। কক্সবাজারের ১৭তম জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন মাত্র ৭ মাস আগে কক্সবাজারে যোগদান করেছিলেন। বদলী হওয়া বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী ২১ মার্চের মধ্যে নিজ কর্মস্থলে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্ব অর্পন করে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...