প্রকাশিত: ২১/০৬/২০২১ ৮:৩৯ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা জজশীপের নতুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে আবদুল্লাহ আল মামুন’কে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ২০ জুন ২৬৮ নম্বর স্মারকে আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ আবদুর রহিম সহ বিচার বিভাগের একই পদমর্যাদার ৫৮ জন কর্মকর্তাকে যুগ্ম জেলা ও দায়রা জজ হতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন আদালতে পদায়ন করা হয়।

বিচারক আবদুল্লাহ আল মামুন বরগুনা জেলা জজশীপের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে দায়িত্ব পালনরত অবস্থায় তাঁকে পদোন্নতি দিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, কক্সবাজারের বর্তমান অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী’কে ময়মনসিংহ জেলা জজশীপের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলী করা হয়েছে। বিচারক সাবরিনা আলী ২০২০ সালের ১৫ মার্চ কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে নিয়োগ পেয়েছিলেন।

নতুন পদায়নকৃত বিচার বিভাগীয় কর্মকর্তাদেকে আগামী ২৭ জুনের মধ্যে বদলী হওয়া নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...