উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৯/২০২২ ৮:১২ এএম , আপডেট: ০৮/০৯/২০২২ ১০:০৫ এএম

আট হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন মাদরাসার এক শিক্ষক ও ছাত্র। তারা হলেন মো. ইলিয়াছ (৩৫) ও মো. মিজানুর রহমান (২২)।

রাজধানীর ফকিরাপুলে শতাব্দী সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে জাগো নিউজকে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।

তিনি বলেন, গ্রেফতার ইলিয়াছ কক্সবাজারের একটি মাদরাসার শিক্ষক ও মিজানুর রহমান একই মাদরাসার ছাত্র। রোহিঙ্গা ইয়াবা কারবারি আনোয়ার মোস্তফার তত্ত্বাবধানে ২০২০ সাল থেকে ইয়াবাপাচার করে আসছিলেন তারা। গ্রেফতার দুজনের বাড়ি কক্সবাজারে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ইয়াবাপাচারের কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্যদের আটকে অনুসন্ধান চলছে বলে জানান ডিএনসি কর্মকর্তা সুব্রত সরকার শুভ।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...