প্রকাশিত: ০৩/০৩/২০২০ ১০:০৩ এএম

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজারের দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর বাদী হয়ে এ মামলা দুটি করেন।

যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন টেকনাফ পৌর এলাকার কুলালপাড়া এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে ও পৌর কাউন্সিলর নুরুল বশর এবং টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নুরুল হুদা।

এজাহারে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নুরুল বশর ও নুরুল হুদার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে নুরুল বশরের ৮৩ লাখ ৯৯ হাজার ৬৩২ টাকা ও নুরুল হুদার ২ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৩৭ টাকার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। তারা দুজনই নির্দিষ্ট সময়ের মধ্যে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেননি, যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী মো. হুমায়ুন কবীর। তিনি জানান, আমাকে এ মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অনুসন্ধানকালে তাদের যে সম্পদের সন্ধান পাওয়া গেছে, তদন্তের স্বার্থে শিগগিরই তা জব্দ করা হবে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer