উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১১/২০২২ ৩:৩৫ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে যেন আর কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেজন্য সব সময় তদারকি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদকে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দিয়ে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করা হয়। এর আগে, সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ২৬০ এবং সুগন্ধা পয়েন্টে ৪১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার প্রতিবেদন হাইকোর্টে জমা দেন কক্সবাজারের ডিসি।

আপনার পারফরমেন্স জিরো : কক্সবাজারের ডিসিকে হাইকোর্ট

আইনজীবী মনজিল মোরসেদ জানিয়েছেন, কক্সবাজার সি বিচের বৈশিষ্ট্য রক্ষায় আদালতের দেয়া নির্দেশনা বাস্তবায়ন করতে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভবিষ্যতে যাতে আর কেউ উচ্ছেদকৃত এলাকায় দখল বা স্থাপনা নির্মাণ করতে না পারে সে বিষয়ে তদারকি করতে বলেছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...