ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ১:৫২ পিএম

ঢাকা ও কক্সবাজারের মধ্যে চলাচলকারী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের এসি কেবিন কোচের সিটের প্রতি যাত্রীদের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানি।

তিনি বলেছেন, বয়স্ক কিংবা অসুস্থ যাত্রীদের জন্য এ কেবিন কোচ খুবই আরামদায়ক। এছাড়া দূরের যাত্রায় এখন শুয়ে-বসে আরামে যাতায়াতের সুযোগ তৈরি হওয়ায় যাত্রীদের কাছে এ কোচের ব্যাপক চাহিদা রয়েছে।

গোলাম রব্বানি জানান, ‘কক্সবাজার এক্সপ্রেস’ও ‘পর্যটক এক্সপ্রেস’ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করছেন কয়েক হাজার যাত্রী, যাদের বেশিরভাগই পর্যটক। বাণিজ্যিক যাত্রার শুরু থেকে ট্রেন দুটিতে এসি ও নন-এসি চেয়ার কোচের ব্যবস্থা থাকলেও কোনো কেবিন কোচ ছিল না। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বাণিজ্যিক যাত্রার ৬ মাস পর দুটি ট্রেনেই তিনটি করে শীতাতপ নিয়ন্ত্রিত নতুন কেবিন কোচ যুক্ত করা হয়েছে। যেখানে কক্সবাজার এক্সপ্রেসের জন্য ৯৯টি সিট ও পর্যটক এক্সপ্রেসের জন্য ৫৪টি সিট রয়েছে।

তিনি আরও জানান, কেবিনের প্রতি আসনের ভাড়া (ভ্যাটসহ) দুই হাজার ৪৩০ টাকা। ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা বাড়বে। এ ছাড়া ট্রেনের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

গত ১ জুন ট্রেন দুটিতে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন কোচ সংযুক্ত করা হয়। এতে ১৫৩ জন অতিরিক্ত যাত্রীর ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...