প্রকাশিত: ০১/০১/২০২২ ৪:৫৯ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাম্প্রতিক সময়ে কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন।

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন পথচলার ৫০ বছর’-উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

মাহবুব আলী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, নিউজিল্যান্ড সরকার এটাকে নেতিবাচক হিসাবে নেয়নি। কক্সবাজারের ঘটনাও নিন্দনীয়।

সরকার সেখানে সঙ্গে সঙ্গেই আইনগত ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় সরকারের বা পর্যটনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না। আমাদের সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত পদক্ষেপ নিতে হবে যাতে এমন ঘটনা আর না ঘটে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পর্যটন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. উবায়দুল মোকতাদির চৌধুরি, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ এইচ এম গোলাম কিবরিয়া, পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন প্রমুখ।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...