প্রকাশিত: ২৪/০৯/২০২১ ১১:১৯ এএম , আপডেট: ২৪/০৯/২০২১ ১১:২৩ এএম

মুহিববুল্লাহ মুহিব::
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে সাড়ে চার লাখ ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছেন র‍্যাব-১৫ এর সদস্যরা। এ সময় পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গভীর সমুদ্র থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন, রশিদ উল্লাহ, আমানত করিম, নাছির উদ্দিন ও ছৈয়দুর রহমান।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গভীর সমুদ্রে কক্সবাজার র‍্যাব-১৫ উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসূফের নেতৃত্বে একটি মাছ ধরার ট্রলারকে চিহ্নিত করা হয়। তারপর ধাওয়া করে সেই ট্রলারে পাওয়া যায় সাড়ে চার লাখ ইয়াবা।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান বলেন, গত এক সপ্তাহ আগে থেকে ইয়াবা পাচারকারী চক্রের ওপর নজর রাখছিল র‍্যাব। সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়েছে। সাড়ে চার লাখ ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...