উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০১/২০২৩ ৯:১৮ পিএম

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, কক্সবাজারকে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যাপক পরিকল্পনা রয়েছে। তাই এই জেলাকে ঘিরে ৮ হাজার ৮৫৯ কোটি টাকার আরও ১০টি প্রকল্প প্রস্তাবিত রয়েছে, যা দ্রুত পাস হবে। কক্সবাজারের কোনো প্রকল্প একনেক থেকে ফেরত আসে না।

মঙ্গলবার (৩ জুন) সকালে জেলায় চলমান প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই অর্থবছরে ৭০৯ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে ৩টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। প্রকল্পসমূহ হলো- জেলার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের পোল্ডারের পুনর্নির্মাণ, টেকনাফের শাহপরীর দ্বীপের সী-ডাইক অংশ বাঁধ পুনর্নির্মাণ ও প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন এবং বাঁকখালী নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, সেচ ও ড্রেজিং। এছাড়া চলমান রয়েছে ৪টি প্রকল্পের ৪০০ কোটি টাকার কাজ। আগামী জুনের মধ্যে গুণগত মান বজায় রেখে ২টি প্রকল্প শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।

এর আগে পানিসম্পদ উপমন্ত্রী সৈকতের শাহীন বিচ, কবিতা চত্বর ও লাবণী পয়েন্টে আপদকালীন প্রকল্প পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের প্রমুখ।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...