প্রকাশিত: ২১/১০/২০১৭ ৭:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৫৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
রামু উপজেলার দূর্গম অঞ্চল ঈদগড়ের মেয়ে ডা. রোমেনা হোছাইন রুমি এমবিবিএস (ডিএমসি) সিসিডি (বারডেম) সম্প্রতি ঘোষিত ৩৬ তম বিসিএস এর চুড়ান্ত ফলাফলে স্বাস্থ্য ক্যাডারে পিএসসির সুপারিশ প্রাপ্ত হয়েছে।

ঈদগড় ইউনিয়ন ১৯৭৩ সালে আলাদা ইউনিয়ন হিসাবে প্রতিষ্টা লাভ করার পর এই প্রথম স্থায়ী বাসিন্দা ও নারী হিসাবে রোমেনা হোছাইন রুমি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের সুযোগ পেলেন।

তাঁর বাড়ি ঈদগড়ের খোন্দাকার পাড়া গ্রামে। চার বছর বয়সে বাবা কে হারান রুমি। তাঁর বাবা মরহুম তোফাজ্জল হোসেন ১৯৯৫ সালে মারা যান। রুমিসহ সকল ভাই বোন গ্র্যাজু্য়শেন সম্পন্ন করে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন। এদের মধ্যে রুমির বড় বোন নিলুফা ইয়াসমিন চাকমারকুল জারাইলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা।

বড় ভাই এস,এম রেজাউল করিম রাজু বড়বিল কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি হিসেবে কর্মরত ও সিএইচসিপি এসোসিয়েশনের রামু উপজেলা সভাপতির দায়িত্ব পালন করছেন।

ডা. রোমেনা হোছাইন রুমি ৩৬ তম বিসিএস এর চুড়ান্ত ফলাফলে স্বাস্থ্য ক্যাডারে পিএসসির সুপারিশ প্রাপ্ত হওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভবিষ্যতে অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...