চন্দনাইশে রোহিঙ্গার কোদালের কোপে নারীর মৃত্যু
চন্দনাইশের দোহাজারীতে রোহিঙ্গা স্বামীর কোদালের এলোপাতাড়ি কোপে নিহত হয়েছে স্ত্রী। নিহতের নাম নুরহাবা (২৫)। আজ ...

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১২ টা ৩০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। এতে আতংকিত হয়ে লোকজন বাসা বাড়ি থেকে বের হয়ে যায় । তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
এ ছাড়াও বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম , রাঙামাটি ও ভারত এর আসাম , মায়ানমারে ভূমিকম্প অনুভূত হয়েছে।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল মিয়ানমারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
পাঠকের মতামত