প্রকাশিত: ১২/০৩/২০১৯ ৭:২৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের ফাতের ঘোনা এবং সাহিত্যিকা পল্লী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

১২ মার্চ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় অভিযানে ফাতের ঘোনা এলাকায় মো: শাহীন, পিতা- মৃত নূর আহমদ ইমাারত নির্মাণ আইন, ১৯৫২ অমান্য করে অনুমোদনবিহীন ০২ (দুই) তলা ভবন নির্মাণ করায় ভবনের ২য় তলার গাঁথুনি ভেঙ্গে দেয়াসহ উক্ত আইনের ১২(১) ধারা মোতাবেক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। অপরদিকে সাহিত্যিকা পল্লী এলাকার (১) আনজুমান আরা, স্বামী- মাহবুব হাসান (২) সালেহা বেগম, স্বামী- সুরুত আলম (৩) হাসিনা আক্তার, স্বামী- শওকত উল্লাহ (৪) ফেরদৌসী জাহান, স্বামী- এ্যাডভোকেট হাসান সিদ্দিকী অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় উক্ত আইনের ১২(১) ধারা মোতাবেক যথাক্রমে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার), ৫০,০০০/- (পঞ্চাশ হাজার), ২৫,০০০/- (পচিশ হাজার) এবং ২৫,০০০/- (পঁিচশ হাজার) টাকা সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন কউকের অথরাইজ্‌ড অফিসার এবং উপ-সহকারী প্রকৌশলী। উল্লেখ্য যে, ইতোপূর্বে তাদেরকে ভবনের ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে ফেলার জন্য নোটিশ প্রদান করা হয়েছিল।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer